টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০: ৪৭

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচের পর সিরিজ এখন ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি দুই দলের জন্যই শিরোপা জয়ের মহারণে পরিণত হয়েছে। সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইরা ২৬ রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সেই ম্যাচে পেসার নাহিদ রানার বিধ্বংসী ৫ উইকেট এবং তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে ৬ উইকেটের বড় জয় পায় মেহেদী হাসান মিরাজের দল।
পরিসংখ্যানের বিচারে এখন পর্যন্ত দুই দল ওয়ানডেতে ৪৮ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৫টি ম্যাচে এবং বাংলাদেশের জয় ১২টিতে। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সাগরিকায় আজ যারা জিতবে, তাদের হাতেই উঠবে ওয়ানডে সিরিজের ট্রফি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

/এমএকে/