মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ
সিটিজেন ডেস্ক

দীর্ঘ প্রায় দুই মাস পর নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলে দিয়েছে ইরান। এমতাবস্থায় মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
পোস্টে মার্কিন নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতে বলা হয়েছে। এছাড়া ফ্লাইটের তথ্যের জন্য ইরানের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বার্তায় আকাশপথের পাশাপাশি স্থলপথেও দেশত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য ইরান থেকে সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তানে যেতে পারবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণের বিষয়ে নাগরিকদের নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র।
এক্স পোস্টে সতর্ক করে বলা হয়েছে, ইরানের সরকার মার্কিন নাগরিকদের দেশত্যাগে বাধা দিতে পারে অথবা দেশ ত্যাগের জন্য ‘এক্সিট ফি’ দাবি করতে পারে। যাদের ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়তে পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকি রয়েছে।
সূত্র: ডন, দ্য নিউইয়র্ক পোস্ট, ডেইলি এক্সপ্রেস ইউএস