শিরোনাম

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

সিটিজেন ডেস্ক
দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

অন্তর্বর্তীকালীণ সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

জানা গেছে, ২০২৫ সালের ১০ এপ্রিল ময়নুল ইসলামকে পোল্যান্ডের রাষ্ট্রদূত এবং ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মাহফুজুল হককে পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ময়নুল, মাহফুজুলসহ চার রাষ্ট্রদূতকে গত ৮ মার্চ প্রত্যাহার করে নিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় এবার তাদের নিয়োগের বাকি মেয়াদ বাতিল করলো সরকার।

/জেএইচ/