সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি, এক দিনেই ১৭৭ মামলা নিষ্পত্তি
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১: ৫৪

ছবি: সিটিজেন জার্নাল
জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল উপস্থিতিতে একদিনে মোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, গতকাল বুধবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার, জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি করা হয় এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়।
মো. শফিকুল ইসলাম আরও বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার, জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি যোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর আগে, গত সোমবার (২০ এপ্রিল) ভার্চুয়াল শুনানি নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে। রবিবার থেকে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।

/এফআর/