ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি

ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক বিএনপি নেতা ও তার মা আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার নাম ওসমান (৪২)। তিনি সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি। আর ওসমানের মায়ের নাম আছিয়া বেগম (৭০)।
ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র ব্যক্তি ঘরে প্রবেশ করে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমের দুই পায়েও গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জানা গেছে, ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।