শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
দুঘর্টনার পর আহতদের আনা হয়েছে হাসপাতালে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মাছ বোঝাই পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– অটোরিকশাচালক মাহবুব, যাত্রী জোসনা বেগম এবং তার ছেলে আশরাফুল।

আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী কাউসার ও মেয়ে আদিবা। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউসার তার স্ত্রী-সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব, জোসনা বেগম ও তার ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও সহযোগী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

/এসআর/

বিষয়:

দুর্ঘটনা