জামায়াত ক্ষমতার লোভে সমঝোতা ভেঙেছে: চরমোনাই পীর

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

জামায়াতে ইসলামী ক্ষমতার লোভে ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা ভেঙেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।
তিনি বলেন, আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। শুরুতে পাঁচ দল একসঙ্গে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ ছিলাম। সেই পথে জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল যুক্ত হয়। আমাদের ঘোষণা ছিল ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে। কিন্তু তারা যখন দেখল সারাদেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত, তখন তারা ক্ষমতাপ্রেমিক হয়ে ওঠে। ক্ষমতার লোভে তারা ইসলামকে সরিয়ে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-কানুন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, যারা গত ৫৪ বছর দেশ পরিচালনা করেছে, তারা পাঁচবার দুর্নীতি ও চুরির মাধ্যমে দেশকে কলঙ্কিত করেছে, আমাদের অপমান করেছে।
জামায়াতে ইসলামীর জোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই স্পষ্টভাবে বলেছে, আমরা কোরআন ও ইসলামের আলোকে দেশ পরিচালনা করবো। তাই ইসলামের পক্ষে আলাদা বাক্স নিশ্চিত করতে হাতপাখা প্রতীক নিয়ে সারাদেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ।