শিরোনাম

স্যান্ডেলের ভেতর লুকানো ছিলো ১৫০০ পিস ইয়াবা

বগুড়া সংবাদদাতা
স্যান্ডেলের ভেতর লুকানো ছিলো ১৫০০ পিস ইয়াবা
আটক ফরিদুল ইসলাম। ছবি: সংবাদদাতা

স্যান্ডেলের সোলের ভেতর লুকানো ছিলো ১৫০০ পিস ইয়াবা। এ ঘটনায় বগুড়ার শাজাহানপুরে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (৩ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদুল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসি বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, রবিবার সকালে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা থেকে নওগাঁগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় যাত্রী ফরিদুলের ওপর সন্দেহ হয় ডিএনসিসি সদস্যদের। পরে তার স্যান্ডেলের সোলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, ফরিদুল কক্সবাজার থেকে মাদকগুলো নিয়ে আসছিলেন বগুড়ায়। উদ্ধার করা ইয়াবার দাম পৌনে ৪ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে শাজাহানপুর থানায়।

/এসআর/