আহতদের উদ্ধারে গিয়ে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

বগুড়া সংবাদদাতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে আহসান হাবিব নামের এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দাইকোনা এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাওয়ার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় একটি ট্রাককে থামানোর পর পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক তার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।