আ.লীগ নেতার জামিন দেওয়ায় আদালত বর্জন আইনজীবীদের

বরিশাল সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামিন মঞ্জুর করায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত বর্জন করেছে বরিশাল জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ বিচার প্রার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। তারা সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি আইনজীবী হাফিজ আহমেদ বাবলু বলেন, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে জামিন পান। তাই অবিলম্বে আমরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানাই।
এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবু, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি সাইদ মোর্শেদ মামুন, অতিরিক্ত পিপি আবুল কালাম আজাদ ইমন, অতিরিক্ত পিপি নুরুল হক দুলালসহ বিএনপিপন্থী আইনজীবীরা।