শিরোনাম

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিটিজেন ডেস্ক
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
ছবি : সংগৃহীত

প্রতিদিনই আমাদের কোনো না কোনো প্রয়োজনে কেনাকাটা করতে মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীর ব্যস্ত জীবনে হুট করে কোনো শপিং মল বা মার্কেটে গিয়ে যদি দেখেন সেটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না।

সময়ের অপচয় আর অযথা যাতায়াতের বিড়ম্বনা এড়াতে বের হওয়ার আগেই জেনে নিন মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

/এসবি/