ঈদের ছুটিতে যাবেন রাজধানীর যেসব বিনোদনকেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে খোলা থাকবে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। ঈদকে রেখে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রাখা হয়েছে বিশেষ আয়োজন। এবারের ঈদুল আজহায় টানা সাতদিনের ছুটিতে এসব বিনোদন কেন্দ্রে ব্যাপক লোকসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
রাজধানীবাসীর কাছে এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, উত্তরার দিয়াবাড়ী, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, জিয়া উদ্যান, জাতীয় জাদুঘর, শ্যামলী শিশু মেলা, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, বুড়িগঙ্গা ইকো পার্ক, যমুনা ফিউচার পার্ক, ওয়ান্ডারল্যান্ড পার্ক, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হাতিরঝিল ও তিনশ’ ফিট সংলগ্ন পূর্বাচল বাজার এখন প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ চলছে। দর্শনার্থীদের বরণ করে নিতে পরিষ্কার-পরিচ্ছন্নসহ নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভেতরের রাস্তায় সংস্কার কাজ শেষ হয়েছে। অন্যান্য বিনোদন
কেন্দ্রেও ছোটখাটো সংস্কারসহ ঈদের ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
দর্শনার্থীরা যাতে নিরাপদে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের সময় চিড়িয়াখানায় এক থেকে দেড় লাখ দর্শনার্থীর সমাগম হয়। অন্যান্য দিনের মতোই এসময়ও চিড়িয়াখানা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে চিড়িয়াখানায় প্রবেশের জন্য এবার ১৪টি বুথে টিকেট বিক্রি করা হবে। এর বাইরে ব্যক্তিগত গাড়ি রাখার পার্কিংয়ের জন্য একটি বুথে টিকেট বিক্রি হবে। এ ছাড়া ১৪টি লাইন দিয়ে প্রবেশ করার ব্যবস্থা থাকবে।
অন্যদিকে শ্যামলীর শিশু মেলা আশপাশের এলাকার শিশু-কিশোরদের প্রধান বিনোদন কেন্দ্র। সেখানে আছে ৪০টির মতো রাইডার। পরিবারের সবার চড়ার মতো আছে ১২টি রাইডার। ঈদের প্রথম সাতদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি খোলা থাকবে। প্রবেশ মূল্য জনপ্রতি ১০০ টাকা।
এদিকে, ইট-পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনে রাজধানীর হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। পুরো হাতিরঝিল ঘুরে দেখার জন্য রয়েছে চক্রাকার বাস সার্ভিসও। তা ছাড়া লেকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে ওয়াটার বাস। আশপাশে বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে রসনাবিলাসের ব্যবস্থা।
লালবাগের কেল্লা পুরান ঢাকায় অবস্থিত। এটি দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন তথা পর্যটনস্থল। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। টিকেটের মূল্য ২০ টাকা।
শহরের কোলাহল ছেড়ে রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠেছে বুড়িগঙ্গা ইকো পার্ক। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে মোগল আমলের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। খোলা থাকবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
এছাড়া, রাজধানীর অদূরে রয়েছে ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্ক। ঈদের ছুটিতে এসব বিনোদনকেন্দ্র দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।রা।

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস