শিরোনাম

সদরঘাটে লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
সদরঘাটে লঞ্চ চলাচল শুরু

বৈরি আবহাওয়া ও ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ থাকার পর সদরঘাট থেকে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১.৩০ মিনিটে লঞ্চ চলাচল শুরু হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ বলেন, দুপুর ১২টার পর আবহাওয়া খারাপ থাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে আবহাওয়ার উন্নতি হওয়ায় হওয়ায় পুনরায় চলাচল চালু করা হয়।

এর আগে, নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ১২টার দিকে হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সাথে প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এতে নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হবে।

/এসবি/