শিরোনাম

রাজধানীতে ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ভূকম্পন অনুভূত
প্রতীকী ছবি

রাজধানীতে ৩ দশমিক ৬ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। আর ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।

ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয় বলেও জানিয়েছে সংস্থাটি।

/এসবি/