ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস
সিটিজেন ডেস্ক

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের সরকারি ছুটিতে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, ঈদে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে বিষয়টি সরাসরি মনিটরিং করা হচ্ছে।
ঈদে চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, ‘ঈদের সময় অফিস-আদালত ও শিল্পকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। ঈদে ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে।’
এই চাহিদা পূরণে কিছু ইউনিট নির্ধারিত রক্ষণাবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি। জহুরুল ইসলাম বলেন, হেভি ফুয়েল অয়েল বা ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে যাতে চাহিদা বেশি হলে পূরণ করা সম্ভব হয়।
বিপিডিবির এই কর্মকর্তা জানান, ‘আমাদের পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা রয়েছে। সুতরাং ঈদের সময় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।’
ঈদের আগে ও পরে কয়েকদিন দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে বলে জানিয়েছে বিপিডিবি। এছাড়া কোথাও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে দ্রুত সমাধানে মাঠপর্যায়ে প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নিজ নিজ কর্মস্থল বা ছুটিতে যে এলাকায় থাকবেন সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। একইসঙ্গে তারা পরিদর্শন ও বিদ্যুৎ সংক্রান্ত একটি প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর প্রেরণ করবেন।
এদিকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে।
গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একইসঙ্গে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: বাসস

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই চিরচেনা যানজট
ঈদে গহনা কেনার আগে জেনে নিন স্বর্ণের দর