শিরোনাম

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রাজধানীর একটি মার্কেটে পণ্য দেখছেন ক্রেতারা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

প্রতিদিনই আমাদের কোনো না কোনো প্রয়োজনে কেনাকাটা করতে মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীর ব্যস্ত জীবনে হুট করে কোনো শপিং মল বা মার্কেটে গিয়ে যদি দেখেন সেটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না।

সময়ের অপচয় আর অযথা যাতায়াতের বিড়ম্বনা এড়াতে বের হওয়ার আগেই জেনে নিন শুক্রবার (২৬ জুন) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

গুলিস্তান হকার্স মার্কেট, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, আজিমপুর সুপার মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

/জেএইচ/