মহাখালীতে মিছিলের প্রস্তুতিকালে আটক আ.লীগের ৪ কর্মী, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যকে আটক করা হয়েছে। তবে এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বাকিরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলির সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো– কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সরকারি বাংলা কলেজ শাখার কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে মহাখালী এলাকায় আসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০-৪০ জন নেতাকর্মী। বেলা দেড়টার দিকে তারা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার একটি ব্যানার নিয়ে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেন। এ সময় স্থানীয় জনতা তাদের মধ্যে একজনকে গণপিটুনি দেয়। পরে সেই ব্যক্তিকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানা পুলিশ।
পুলিশের দাবি, ঘটনাস্থলে থাকা অন্যদের আটকের চেষ্টা করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ জব্দ করা হয়।
ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঝটিকা মিছিলের জন্য জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে গেলে তারা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১৭