টানা ২৩ দিনের ছুটিতে কুবি

টানা ২৩ দিনের ছুটিতে কুবি
কুবি সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শুক্রবার (২২ মে) থেকে ১৩ জুন পর্যন্ত টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২, ২৩, ২৯ ও ৩০ মে এবং ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি পালন করা হবে। পরবর্তীতে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিজয় ২৪ হলের প্রভোস্ট মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের পাশাপাশি হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যদি কেউ হলে থাকতে চায় তাহলে তার নিজ দায়িত্বে থাকতে হবে।
এ বিষয়ে রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করীম চৌধুরী বলেন, ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা ২৪ মে থেকে ১১ জুন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছি। এসময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে জরুরি ভিত্তিতে ভিন্ন ভিন্ন দপ্তর খোলা থাকবে।’

শিশু রামিসা হত্যা: ধর্ষকের ফাঁসির দাবিতে কুবিতে বিক্ষোভ