শিরোনাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা
সভাপতি মোহাম্মদ আমিনুর বিশ্বাস ও সাধারণ সম্পাদক পার্থ সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আমিনুর বিশ্বাস। সাধারণ সম্পাদক করা হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী পার্থ সরকারকে।

মঙ্গলবার (২৯ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে, আগামী দুই মাসের মধ্যে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মূল্যায়নের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রস্তাবিত তালিকা কেন্দ্রীয় নির্বাহী সংসদে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সদ্য ঘোষিত কমিটির সভাপতি মো. আমিনুর বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন। আমাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন পর কমিটি গঠিত হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও রাজপথের কর্মীদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, সেটিকে আমরা ইতিবাচক ও সাংগঠনিক কর্মকাণ্ডে কাজে লাগাতে চাই।’

/এফআর/