কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে নতুন ডিন নিয়োগ

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে প্রশাসন। সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিন্ডিকেটের ১০৯তম ও ১১০তম সভার সিদ্ধান্তের আলোকে ডিন নিয়োগ–সংক্রান্ত গঠিত কমিটির প্রতিবেদন এবং আইন উপদেষ্টার পরামর্শের বিবেচনায় উপাচার্য নিম্নোক্ত পাঁচ শিক্ষককে ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, সামাজিক বিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, প্রকৌশল অনুষদে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হককে ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তারা আজ (৬ জুলাই) থেকে পরবর্তী দুই বছরের জন্য নিজ নিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘ভিসি স্যারের নির্দেশে এবং বিভাগ রোটেশনকে প্রাধান্য দিয়ে পাঁচটি ফ্যাকাল্টিতে ডিন নিয়োগ দেওয়া হয়েছে।’

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে তালা