ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন
কুবি সংবাদদাতা

প্রকাশ : ২০ মে ২০২৬, ২৩: ০২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদ উল আযহার বন্ধে শিক্ষার্থীদের ঈদযাত্রা ভোগান্তি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে সাতটি বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন।
বুধবার (২০ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম এই সাতটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাস দেওয়া হবে। এজন্য কোন বিভাগের কতজন শিক্ষার্থী আছে তার তালিকা চাওয়া হয়েছে। আগামীকাল রাতে বাস ছাড়া পরিকল্পনা রয়েছে।’
এছাড়া যেসব শিক্ষার্থী উল্লিখিত শহরে যেতে আগ্রহী, তাদেরকে আগামীকাল (২১ মে) সকাল এগারোটার মধ্যে আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করে পরিবহন পুলে তথ্য জমা দেওয়ার অনুরোধ করা হয়।

/এমআর/