শিরোনাম

বৃষ্টির পানিতে ভাসছে পাকাধান

জামালপুর সংবাদদাতা
বৃষ্টির পানিতে ভাসছে পাকাধান
জামালপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পাকা ও আধাপাকা ধান পানিতে ভাসছে। ছবি: সংগৃহীত

চার দিনের টানা ভারি বৃষ্টিপাতে জামালপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পাকা ও আধপাকা ধান পানিতে ভাসছে। প্রতিকূল আবহাওয়ায় ও শ্রমিকের অভাবে ধান কাটতে পারছে না কৃষকরা।

ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামের কৃষক মোজাম্মেল হক বলেন, চার দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলের পানি অনেক গুণ বেড়ে গেছে। এর প্রভাবে শত শত একর জমির ধান পানিতে ভাসছে। আবহাওয়া ভালো না হলে ধান কাটার সম্ভব না।

দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের বাসিন্দা কৃষক আব্দুল আলী বলেন, শ্রমিকরা বর্তমানে ঈদের বাজারে গরু নিয়ে বিভিন্ন হাটে গরুর ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। তাই শ্রমিকের তীব্র সংকট। এ কারণে পানিতে ভাসমান পাকা ধান কাটতে পারছে না।

বৃষ্টির পানিতে ভাসছে পাকাধান 2
জামালপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রতিকূল আবহাওয়া ও শ্রমিকের অভাবে ধান কাটতে পারছে না কৃষকরা। ছবি: সংগৃহীত

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অধিকাংশ ধান কাটার শেষ হয়ে গেছে। নিম্ন অঞ্চলের ধানগুলো কৃষকরা এখনো কাটতে পারেনি। প্রতিকূল আবহাওয়া ও শ্রমিক সংকট বিদ্যমান আছে। আবহাওয়া স্বাভাবিক হলে কয়েক দিনের মধ্যে ধান কাটা শেষ হবে।

/এমআর/