ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত
ঢাবি সংবাদদাতা

টানা ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা এবং বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠাতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, চলমান ভারী বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরে পরে জানিয়ে দেওয়া হবে।
তবে অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, নীলক্ষেত, পলাশীর মোড়, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের ক্লাসও বাতিল করা হয়।

ঢাবিতে বড়পর্দায় বিশ্বকাপ সম্প্রচার স্থগিত: হতাশ শিক্ষার্থীরা