মুরগির নতুন উপজাত উদ্ভাবন: ৪৫ দিনেই ওজন হবে ১ কেজি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোলট্রি বিজ্ঞান বিভাগের গবেষকেরা রঙিন মাংস উৎপাদনকারী মুরগির নতুন একটি উপজাত উদ্ভাবন করেছেন। দীর্ঘ ১৫ বছরের নিরলস গবেষণায় উদ্ভাবিত এই মুরগি দ্রুত বর্ধনশীল। মাত্র দেড় মাসেই এই জাতের প্রতিটি মুরগির ওজন হবে প্রায় এক কেজি (৯৫০ গ্রাম)। আর এর মাংসও দেশি মুরগির মতো শক্ত, তবে রঙ লালচে।
বিষয়টি নিশ্চিত করেন গবেষণা দলের প্রধান ও বাকৃবির পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা।
তিনি জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে এই গবেষণা পরিচালিত হয়। গবেষণায় ভোক্তার চাহিদা ও খামারিদের লাভের কথা ভেবেই দীর্ঘ দেড় দশক ধরে বিভিন্ন ‘প্যারেন্ট লাইন’ সংরক্ষণ, নির্বাচন ও সংকরায়ণের মাধ্যমে এই জাত তৈরি করা হয়েছে।
গবেষক অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা বলেন, ‘সাধারণত প্রচলিত সোনালি মুরগির এক দিন বয়সী বাচ্চার ওজন যেখানে ২৬ থেকে ২৮ গ্রাম হয়, সেখানে আমাদের নতুন জাতের বাচ্চার ওজন ৩৮ গ্রাম পাওয়া গেছে। এতে বাজারজাতকরণের সময় প্রায় ৫০ গ্রাম অতিরিক্ত ওজন পাওয়া যায়, যা খামারিদের বাড়তি মুনাফা নিশ্চিত করবে।’
তিনি জানান, বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য-এর সমজাতীয়তা (হোমোজাইগোসিটি) ৮৯ থেকে ৯৩ দশমিক ১১ শতাংশে উন্নীত করা হয়েছে। যা একটি স্থায়ী উপজাত হিসেবে বাণিজ্যিক উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ গবেষক আরও বলেন, ‘এ গবেষণা প্রকল্পের অন্যতম অনন্য বৈশিষ্ট্য ছিল সরাসরি মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তর। প্রথাগত প্রশিক্ষণ কেন্দ্রের সীমাবদ্ধতা দূর করতে গবেষণা দল সরাসরি বিভিন্ন গ্রামে গিয়ে ১৫ থেকে ২৫ জনের ক্লাস্টারভিত্তিক নারী খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন।’
মাঠপর্যায়ের ফলাফলে দেখা গেছে, যেসব খামারিকে বাচ্চার পাশাপাশি নিয়মিত কারিগরি সহায়তা, সঠিক সময়ে টিকা প্রদান এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে, তাদের খামারে মুরগির বৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এছাড়া খাদ্য রূপান্তর দক্ষতা উন্নত হয়েছে এবং মৃত্যুহার হ্রাস পেয়েছে। বাজার চাহিদার কারণে অনেক খামারি নির্ধারিত ৫০ দিনের পরিবর্তে ১০ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত এই মুরগি পালন করছেন এবং প্রতি কেজি ৭০০ টাকা পর্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন।
ভোক্তা অধিকার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ড. মোল্যা জানান, ‘ঢাকার একটি উন্নত গবেষণাগারে এই মুরগির মাংস পরীক্ষা করে কোনো অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া যায়নি।’
বাজারে দেশি মুরগির নামে চালিয়ে ক্রেতা প্রতারণার কোনো সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, ‘দেশি মুরগির নাম ভাঙানো নয়, বরং উন্নত স্বাদ, পুষ্টিগুণ ও শতভাগ নিরাপদ মাংসের নিশ্চয়তা দিয়ে এটিকে বাজারে একটি স্বতন্ত্র রঙিন মাংসের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।’

এক মেসেজে বেড়ে যায় মুরগি ও ডিমের দাম