শিরোনাম

২৫ কোটি রুপির আংটি পরে আলোচনায় সেরেনা উইলিয়ামস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
২৫ কোটি রুপির আংটি পরে আলোচনায় সেরেনা উইলিয়ামস
টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। কোলাজ টাইমস অব ইন্ডিয়া

টেনিসের নারী খেলোয়াড়দের কথা বলতেই প্রথমে যার কথা মাথায় আসে তিনি হলেন সেরেনা উইলিয়ামস। টেনিস সাম্রাজ্যের রানী বলা হয় তাকে। খেলা থেকে দূরে সরে যাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি আলোচনায় ছিলেন না। চার বছর পর টেনিস খেলতে এসে আবারও আলোচনায় এসেছেন তিনি।

মঙ্গলবার ইংল্যান্ডের উইম্বলডনের টেনিস গ্রাউন্ডের সেই ম্যাচে সেরেনার ২৫ কোটি রুপির হীরার আংটি, সাদা স্বর্ণের ঘড়ি এবং গ্লেজড ডায়মন্ড খচিত নখ সবার নজর কেড়েছে।

প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার মায়া জায়েন্টের কাছে ৩-৬, ৭-৬, ৩-৬ সেটে হেরে যান সেরেনা উইলিয়ামস। হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তার লড়াকু পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।

এদিন, ২ ঘণ্টা ২২ মিনিটের ম্যাচ শেষে সেরেনার দুই মেয়ে গ্যালারি থেকে মায়ের এ দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী হয়। সেরেনার দুই মেয়ের নাম- অলিম্পিয়া এবং আদিরা। ম্যাচে জিততে না পারলেও শেষ পর্যন্ত হাল না ছাড়ার মানসিকতার কারণে প্রশংসা কুড়িয়েছেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী এই কিংবদন্তী নারী খেলোয়াড়।

ম্যাচের চলাকালীন সেরেনা যখনই সার্ভ করছিলেন তার হাতের বড় হীরার আংটিটি সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে উঠছিল। যা নজর কেড়েছে সকল দর্শকদের।

এরই সাথে তার পরনে ১৮ ক্যারেট সাদা স্বর্ণের তৈরি এবং ৩২ টি হীরা খচিত ঘড়িটিও সবার নজরে আসে। তার এই ঘড়িটি রয়্যাল ওক অফশোর সেলফওয়াইন্ডিং ক্রোনোগ্রাফ মডেলের ঘড়ি। এটির দাম ৪৪ লাখ রুপি। সুইস ঘড়ি নির্মাতা অডেমার্স পিগেট ১৯৯৩ সালের একটি ক্লাসিক ডিজাইনের আদলে এই ঘড়িটি তৈরি করা হয়েছে।

রেডিটির কো-ফাউন্ডার ও সেরেনার স্বামী অ্যালেকসিস ওহানিয়ানের দেওয়া সেই আংটিটির দাম ৩০ লাখ ডলার ভারতীয় মুদ্রায় যার দাম ২৫ কোটি রুপি। উইল্বডনের কঠিন বিধিনিষেধের মধ্যেও নিজের ফ্যাশন স্টাইল তুলে ধরেছেন তিনি। মজার তথ্য হলো মায়া জায়ান্টের জন্মের আগেই সেরেনা তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। বর্তমানে সেরেনার ঝুলিতে রয়েছে ২৩ টি গ্র্যান্ড স্লাম।

টেনিসের এই ম্যাচে মায়া জায়ান্ট জিতলেও ম্যাচের বেশিরভাগ দর্শকই ছিলেন সেরেনার সমর্থক। কারণ তিনি আগেই জানিয়েছেন মেয়েদের জন্যই তিনি খেলবেন।

সেদিন উইম্বলডনের সেন্টার কোর্টে ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড ব্যাকহাম ও তার ছেলে রোমিও ব্যাকহামের হাতেও অনেক দামি ঘড়ি ছিল। কিন্তু সেরেনার হাতের ঘড়িটি ছিল অনেক আলাদা।

/বিবি/