শিরোনাম

সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর
প্রতীকী ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই সময়ে আগের নির্ধারিত হারেই মুনাফা পাবেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, স্কিমভেদে আগামী ছয় মাস সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশের মধ্যে থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার বলবৎ ছিল, আগামী জুলাই-ডিসেম্বর সময়েও তা একই হার এবং একই শর্তে অব্যাহত থাকবে। একইসঙ্গে সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিদ্যমান ওই সুদহার বলবৎ থাকার বিষয়টি ১ জুলাই থেকে কার্যকর হবে।

/এফআর/