বিসিএসআইআর চেয়ারম্যান ড. সামিনা আহমেদের মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান হিসেবে ড. সামিনা আহমেদের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত আদেশে ড. সামিনা আহমেদের অবশিষ্ট মেয়াদ বাতিল করে অভোগকৃত অবসরোত্তর ছুটি ও সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিত করা হয়েছে।
আদেশে বলা হয়, বিসিএসআইআর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ড. সামিনা আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বিসিএসআইআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ড. সামিনা আহমেদ।
সুনামধন্য রসায়নবিদ সামিনা আহমেদ ৩২ বছর ধরে বিসিএসআইআরে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে পড়াশোনা করেছেন।
১৯৯৪ সালের ২৫ সেপ্টেম্বর বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বিসিএসআইআরে যোগ দেন সামিনা আহমেদ। ২০০৪ সালে ২৭ সেপ্টেম্বর তিনি জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। ২০১২ সালের ৭ জুন তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হন। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হন।

সিডিএ চেয়ারম্যানের দায়িত্বে বিএনপি নেতা বেলায়েত হোসেন