সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদসের অনুসন্ধান টিমও গঠন করা হয়েছে। বিশেষ এই টিমের নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানের আওতায় মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি প্রক্রিয়া, বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটা এবং এসব কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে সরকারি অর্থ ব্যবহারে কোনো অনিয়ম হয়েছে কি না, তাও যাচাই করবে অনুসন্ধান টিম।
দুদক কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো–বেআইনি কাজ হাসিলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ এবং মানিলন্ডারিং বা বিদেশে অর্থপাচার। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেআইনিভাবে বিটকয়েন লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগও করা হয়েছে।
সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন।
তবে দুদকের অনুসন্ধান শুরু হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। অনুসন্ধানে অভিযোগের সত্যতা, আর্থিক অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম-CznNewsLab-978957.jpg)