ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি

ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপকমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত দুটি দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।
একটি আদেশে ডিএমপির উপকমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপকমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আর অপর আদেশে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।