নতুন পে-স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর গত সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রীসভা। এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ-সুবিধা অনেক বাড়ছে। সর্বশেষ ধাপে তাদের বেতন-ভাতা হবে দ্বিগুণেরও বেশি।
ঘোষিত পে স্কেল অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন শুরু হয় ১০ম গ্রেডে। তিন ধাপে বেতন বাস্তবায়নের ফলে দশম গ্রেডে চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে প্রথম ধাপে বেড়ে হবে ২৪ হাজার টাকা। দ্বিতীয় ধাপে ২৮ হাজার এবং তৃতীয় ধাপে ৩২ হাজার টাকায় উন্নীত হবে। এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষাসহায়ক ও অন্যান্য ভাতা যক্ত হয়ে সব ধাপ বাস্তবায়নের পর ১০ম গ্রেডের একজন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।
অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে নিয়োগ পান। আগের কাঠামো অনুযায়ী মূল বেতন ছিল ১১ হাজার টাকা। নতুন কাঠামোর প্রথম ধাপে মূল বেতন হবে ১৭ হাজার ৫০০ টাকা। পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের পর তা ২৪ হাজার টাকায় উন্নীত হবে। এরপর বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা যোগ হলে মোট বেতন প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।
নতুন চাকরিজীবীদের তুলনায় পুরোনোদের ক্ষেত্রে এ হিসাব অন্যরকম হবে। অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে হিসাব আরও স্পষ্ট হবে।

১০ম থেকে ২০তম গ্রেডের মূল বেতন প্রথম ধাপে বেশি বাড়বে