দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আলম। তিনি বর্তমানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) যুগ্ম সচিব ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (৩০ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুদকের মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে, দুদকের সদ্য সাবেক মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোকাম্মেল হককে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান