শিরোনাম

হুমায়ুন কবিরের সঙ্গে ইরা‌নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবিরের সঙ্গে ইরা‌নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

বুধবার (২ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

/জেএইচ/