শিরোনাম

নতুন দায়িত্বে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন দায়িত্বে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
মন্ত্রীপরিষদ বিভাগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করছে সরকার। এতে আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন– দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণপূর্বক কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে কমিটি। কৃষি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।

/এফআর/