শিরোনাম

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
বৃষ্টি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

/জেএইচ/