মার্কিন সামরিক ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত সামরিক রাডার ঘাঁটিতে অবতরণের সময় একটি বেসরকারি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ৮ আরোহীর সকলেই নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, অ্যাঙ্কোরেজ থেকে ছেড়ে আসা বেসামরিক বিমানটিতে দুইজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন।
ঘাঁটিটি মূলত প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টার পরিচালনা করে। আলাস্কার আকাশসীমা ও সীমান্তজুড়ে বিমান চলাচলে নজরদারি চালানো একটি দূরবর্তী রাডার নেটওয়ার্কের অংশ এটি। তবে বিমানে থাকা ব্যক্তিরা সেখানে কী উদ্দেশ্যে যাচ্ছিলেন, সে বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন আলাস্কান কমান্ডের কমান্ডার ও মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস। তিনি বলেন, আমাদের সামরিক পরিবার এবং আমরা যে জনগোষ্ঠীর সেবা করি, তাদের জন্য এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বড় ধরনের ক্ষতি। বিধ্বস্ত বিমানটিতে থাকা ব্যক্তিরা একটি সুনির্দিষ্ট মিশনে নিয়োজিত ছিলেন। ডেভিস তাদের বর্ণনা দিয়ে বলেন, তারা ছিলেন একদল নিবেদিতপ্রাণ পেশাদার, যারা একটি চ্যালেঞ্জিং পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। এ কঠিন সময়ে আমাদের একমাত্র অগ্রাধিকার হলো তাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করা। একই সঙ্গে আমরা অনুসন্ধান ও উদ্ধারকাজে দ্রুত এবং নিরলস ভূমিকা রাখা পেশাদার দলগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সূত্র: এপি

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনাসদস্য নিহত