বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। বঙ্গভবনের দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। এ উপলক্ষে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে ১২ শত এর অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আমন্ত্রণ কার্ড অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে আগমন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের মোট ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১২শর বেশি অতিথিকে আমন্ত্রণ