শিরোনাম

অবসরের ইঙ্গিত দিলেন ডি মারিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অবসরের ইঙ্গিত দিলেন ডি মারিয়া
অ্যাঞ্জেল ডি মারিয়া

করিন্থিয়ান্সের কাছে রোজারিও সেন্ট্রালের বেদনাদায়ক হারের পর অবসরের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এই হারে কোপা লিবার্তাদোরেস থেকে ছিটকে গেছে ডি মারিয়ার দল।

শেষ ষোলোর দ্বিতীয় লেগে হারের পর ৩৮ বছর বয়সী ডি মারিয়া বলেন, ‘এটা কঠিন মুহূর্ত। কারণ আমার স্বপ্ন ভিন্ন ছিল, আমার আকাঙ্ক্ষা ছিল অন্যরকম-চালিয়ে যাওয়ার। কিন্তু এটাই ফুটবল। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে আমি কী করে যেতে চাই।’

রোজারিও সেন্ট্রালে ২০২৭ সালের জুনে ডি মারিয়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। দলটির হয়ে ৪৩ ম্যাচ খেলে ১৪ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন উইঙ্গার।

টানা দুটি কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতা ডি মারিয়া ২০২৪ সালে মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। আলবিসেলেস্তের জার্সিতে তিনি ১৪৫ ম্যাচে ৩১ গোল করেন।

/টিই/