আসছে আইফোন ১৮, দাম কত হতে পারে

আসছে আইফোন ১৮, দাম কত হতে পারে
সিজেডএন ডেস্ক

প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রে নতুন আইফোন। প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। তবে আগস্টের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি। এ নিয়ে প্রযুক্তি অঙ্গনে চলছে নানা জল্পনা।
ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথমার্ধেই আইফোন ১৮ সিরিজের উন্মোচন অনুষ্ঠান হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ৯ সেপ্টেম্বরের কথা শোনা যাচ্ছে।
গুঞ্জন সত্যি হলে এবারের অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন ‘আইফোন আলট্রা’ উন্মোচন করা হতে পারে। এর মধ্যে ভাঁজযোগ্য মডেলটিই এবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে।
অন্যদিকে, সাধারণ আইফোন ১৮, আইফোন ১৮ই ও আইফোন ১৮ এয়ার বাজারে আসতে কিছুটা দেরি হতে পারে। এগুলো চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
দাম বাড়ার আশঙ্কা
নতুন আইফোনের দাম নিয়ে ব্যবহারকারীদের জন্য খুব একটা সুখবর নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী র্যামের চাহিদা বেড়ে যাওয়ায় মেমোরি চিপের সরবরাহে চাপ তৈরি হয়েছে। ফলে আইফোন ১৮-এর উৎপাদন খরচও বাড়তে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোতে ব্যবহৃত মেমোরি চিপের খরচ আইফোন ১৭ প্রোর তুলনায় প্রায় ১৫০ ডলার বেশি হতে পারে। এই বাড়তি খরচের পুরোটা ক্রেতাদের ওপর চাপানো হবে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।
বিভিন্ন বিশ্লেষকের পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম প্রায় ১ হাজার ৩৯৯ ডলার হতে পারে। সে ক্ষেত্রে আগের প্রজন্মের তুলনায় দাম প্রায় ৩০০ ডলার বাড়তে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকও ধারণা করছে, নতুন আইফোনের দাম ২৫০ থেকে ৩০০ ডলার পর্যন্ত বাড়তে পারে।
যেসব পরিবর্তন আসতে পারে
আইফোন ১৮ সিরিজের নকশা নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্রের দাবি, আইফোন ১৮ ও ১৮ প্রোতে ৬ দশমিক ৩ ইঞ্চি এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। নতুন মডেলের পর্দা আগের চেয়ে আরও উজ্জ্বল হওয়ার পাশাপাশি ডায়নামিক আইল্যান্ডেও পরিবর্তন আসতে পারে।
হার্ডওয়্যারের দিক থেকেও বড় ধরনের উন্নয়ন দেখা যেতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য বেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ সিরিজের সব মডেলেই ১২ গিগাবাইট র্যাম দিতে পারে অ্যাপল। বর্তমানে সাধারণ মডেলে ৮ গিগাবাইট এবং প্রো মডেলে ১২ গিগাবাইট র্যাম ব্যবহারের তথ্য রয়েছে।
নতুন সিরিজে অ্যাপলের এ২০ ও এ২০ প্রো চিপ ব্যবহারের গুঞ্জনও রয়েছে। পাশাপাশি উন্নত নেটওয়ার্ক সুবিধার জন্য নতুন সি২ মডেম এবং স্যাটেলাইটের মাধ্যমে ৫জি সংযোগের সুবিধা যুক্ত হতে পারে। ওয়াই-ফাইয়ের কার্যকারিতা বাড়াতে এন২ চিপ ব্যবহারের কথাও শোনা যাচ্ছে।
প্রো ম্যাক্স হবে আরও ভারী
বড় ব্যাটারি ব্যবহারের কারণে আইফোন ১৮ প্রো ম্যাক্স আগের মডেলের তুলনায় কিছুটা মোটা ও ভারী হতে পারে। চীনের বিভিন্ন সূত্রের দাবি, নতুন মডেলটির পুরুত্ব প্রায় শূন্য দশমিক ২৫ মিলিমিটার বাড়তে পারে। একই সঙ্গে ওজনও প্রায় ৭ গ্রাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে ক্যামেরা বিভাগেই সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে আইফোন ১৮ প্রোতে। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের মতে, নতুন মডেলের ক্যামেরা ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটতে পারে, যা আইফোনের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ক্যামেরা আপগ্রেড হতে পারে।
এদিকে, এবারের আইফোন উন্মোচন অনুষ্ঠানে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসকে প্রথমবারের মতো মঞ্চে দেখা যেতে পারে। আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তাঁর।
তবে আইফোন ১৮ নিয়ে এখন পর্যন্ত প্রকাশিত এসব তথ্যের বেশির ভাগই গুঞ্জন, ফাঁস হওয়া তথ্য ও বিশ্লেষকদের পূর্বাভাস। অ্যাপল আনুষ্ঠানিকভাবে নতুন আইফোনের উন্মোচনের তারিখ, দাম ও বৈশিষ্ট্য ঘোষণা করলেই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: ম্যাশেবল