
এবারের আসরে সেরা তৃতীয় দল হয়েও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে। তাই বসনিয়ারও ভালো সুযোগ থাকছে পরের পর্বে যাওয়ার।

শেষ পর্যন্ত যদি এমনই থাকে ম্যাচের ফলাফল তবে সমান ৫ পয়েন্টে গ্রুপসেরা হবে কানাডা, দ্বিতীয় স্থানে থাকবে সুইসরা। আর ৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে যাবে বসনিয়া।

৪০ বছর ৯৩ দিন বয়সে মাঠে নেমে এদিন জেকো বিশ্বকাপের ইতিহাসে ৪০ বা তার বেশি বয়সে খেলা চতুর্থ আউটফিল্ড খেলোয়াড়ের তালিকায় নাম লেখান।

টরন্টোর হাজার হাজার দর্শককে সাক্ষী রেখে ইতিহাসের প্রথম হোম ওয়ার্ল্ড কাপ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারল না কানাডা।