
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। এ বছর জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ৬৩ হাজার ৩৮৫ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার।

ধান পেকে গেছে। সেই ধান অতি বৃষ্টির কারণে কাটতে পারছেন না। খেতে জমে গেছে পানি। এর ফলে বিপাকে পড়েছেন উত্তরের জেলা কুড়িগ্রামের কৃষকরা।

টানা অতিবৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নতুন করে আরও আড়াই হাজার হেক্টর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে জেলার ৮ উপজেলার মোট ১২ হাজার ৫২২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

দুইদিন আগেও হাওরজুড়ে ছিল পাকা বোরো ধান। সেই সব ধান হঠাৎ ভারী বর্ষণে পানিতে তলিয়ে গেছে। কৃষকরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকের তলিয়ে যাওয়া ধানের দিকে। কেউ কেউ কাঁদছেন অঝোরে।