সাতক্ষীরায় হাইব্রিড ২২৪১ ধানের বাম্পার ফলন, বিঘায় মিলছে ২৪ মণ

মৃত্যুঞ্জয় রায়, সাতক্ষীরা

মাঠজুড়ে পাকা ধানের সোনালি শিষ। কোথাও চলছে ধান কাটা, কোথাও ধান মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা। আমন মৌসুমে হাইব্রিড ২২৪১ জাতের ধানের বাম্পার ফলনে খুশি সাতক্ষীরার কৃষকরা। প্রতি বিঘা জমিতে ২৩ থেকে ২৪ মণ পর্যন্ত ফলন পাওয়ায় তাদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উচ্ছ্বাস। কম সময়ে ফসল ঘরে তোলার পাশাপাশি একই জমিতে রবি শস্য চাষের সুযোগ থাকায় এ জাতের ধানের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের।
কৃষকদের ভাষ্য, অনুকূল আবহাওয়া, সময়মতো পরিচর্যা ও প্রয়োজনীয় সার ব্যবস্থাপনার কারণে এবার অ্যারাইজ ২২৪১ ধানের ফলন ভালো হয়েছে। অন্য জাতের তুলনায় এ জাতের ধানে ফলন বেশি হওয়ায় আগামী মৌসুমেও একই ধান চাষে আগ্রহী হচ্ছেন অনেকে।
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের কৃষক মকবুল মিয়া বলেন, এই জাতের ধান অল্প টাইমের মধ্যে ভালো ফলন পেয়ে কাটা যায়। পাশাপাশি ধান কাটার পর একই জমিতে সরিষা গম, আলুসহ অন্যান্য ফসল ফলানো যায়। এ বছর অ্যারাইজ ২২৪১ জাতের ধান চাষে অনেক ফলন বেশি পেয়েছি আমরা।
তিনি আরও বলেন, এই ধানটা চিকন এবং ফলও অনেক বেশি হয়। রোগবালাইও কম। এই ধানটা ঝড়ে বৃষ্টিতে, বাতাসে পড়ে যায় কম। অল্প সময়ে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের জন্য জাতটি বেশ সুবিধাজনক।

সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন বলেন, রোপা আমন মৌসুমে হাইব্রিড ২২৪১ জাতের ধান কেটে বিঘা প্রতি ২৩ থেকে ২৪ মণ ফলন পাওয়া গেছে। এই ধানের চাল চিকন, ভাত ঝুরঝুরে ও সুস্বাদু। পাশাপাশি, এর খড় বা বিচালি প্রায় ১ মিটার ১০ ইঞ্চি লম্বা হওয়ায় তা গো-খাদ্য হিসেবে দারুণ উপযোগী এবং বাজারে এর চাহিদাও অনেক।
তিনি আরও বলেন, মাত্র ১২০-১২৫ দিনের জীবনকাল হওয়ায় এই জাতটি কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। দ্রুত ফসল ঘরে তুলে কৃষকরা একই জমিতে রবি মৌসুমের প্রধান ফসল সরিষাসহ অন্যান্য শীতকালীন শাকসবজি চাষের সুযোগ পাচ্ছেন। কম সময়ে ভালো ফলন ও পরবর্তী ফসল চাষের এই সুযোগ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (সিড) চন্দন কুমার মিত্র বলেন, অ্যারাইজ ২২৪১ একটি অত্যন্ত উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবনকাল সম্পন্ন ধানের জাত। বীজ তলা থেকে শুরু করে মাত্র ১১৭ থেকে ১২২ দিনের মধ্যেই এই ফসল কেটে ঘরে তোলা সম্ভব। এর অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই জাতটি সম্পূর্ণভাবে পাতা পোড়া রোগ প্রতিরোধী এবং অন্যান্য ক্ষতিকর পোকা-মাকড় ও রোগ-বালাইয়ের বিরুদ্ধে দারুণ সহনশীল। এছাড়া এই ধানের ছড়ার গঠন অত্যন্ত ঘন এবং এতে চিটার পরিমাণ নেই বললেই চলে।
তিনি আরও বলেন, স্বল্প সময়ে ধান ঘরে তোলা সম্ভব হওয়ায় কৃষকেরা একই জমিতে সরিষাসহ অন্যান্য রবি শস্য চাষ করতে পারবেন। এরপর আবার পরবর্তী মৌসুমের ধান আবাদ করা সম্ভব হবে। এতে জমি দীর্ঘ সময় অনাবাদি পড়ে থাকবে না। একই বছরে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।