ছাত্রদল-শিবির মুখোমুখি, উত্তপ্ত ক্যাম্পাস
ছাত্রদল-শিবির মুখোমুখি, উত্তপ্ত ক্যাম্পাস
হঠাৎ করেই দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর গত দুই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং ঢাকা কলেজসহ আরও তিনটি কলেজেও সংগঠন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।






























