৪ রুটে নতুন বাস পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য নারায়ণগঞ্জ, মিরপুর, আব্দুল্লাহপুরসহ মোট চারটি রুটে নতুন বিআরটিসি বাস চালুর উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারিক বিন আতিক।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরিবহন সংকটে ভুগছিলেন। মূলত চালক সংকটের কারণে পর্যাপ্ত বাস দেওয়া সম্ভব হয়নি। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের দাবির প্রেক্ষিতে নতুন চারটি বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নতুন বাসগুলো চালু হলে শিক্ষার্থীদের পরিবহন সংকট অনেকাংশে কমবে এবং নিয়মিত যাতায়াত সহজ হবে। খুব শিগগিরই বাসগুলো সংশ্লিষ্ট রুটে নামানো হবে।
এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট দীর্ঘদিনের। নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় চাপ আরও বেড়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বর্তমান উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন ও পরিবহন প্রশাসক তারিক বিন আতিকের কাছে মোট আটটি বাসের দাবি জানানো হয়েছিল। পরে উপাচার্যের আন্তরিকতা এবং পরিবহন প্রশাসকের সহযোগিতায় চারটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবহন সংকট নিরসনে ভবিষ্যতে আরও বাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যেসব রুটে শিক্ষার্থীদের চাপ বেশি, সেখানে বাসের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পুরোনো কিছু অচল ও নষ্ট বাস মেরামতের কাজও চলমান রয়েছে। সেগুলো চলাচলের উপযোগী করা গেলে পরিবহন সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন বাস চালু হলে যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা বেশি উপকৃত হবেন।

জবিতে ‘ফ্যাসিস্টের দোসর’ অভিযুক্ত ৮ শিক্ষককে পদোন্নতির উদ্যোগ