এডিপির অগ্রগতি পর্যালোচনায় সভা ডেকেছে গণপূর্ত মন্ত্রণালয়

সিটিজেন জার্নাল ডেস্ক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় আগামী ১৮ নভেম্বর সভা করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৬ থেকে ১৫ নভেম্বর জারি করা এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাস পর্যন্ত এডিপি বাস্তবায়নের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি), প্রকল্প সাহায্য এবং সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে।
এ ছাড়া আগের মাসিক এডিপি পর্যালোচনা সভার কার্যবিবরণী অনুমোদন এবং ওই সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হবে। সভায় অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে।
নোটিশে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সরাসরি সভায় উপস্থিত থাকতে হবে। ঢাকার বাইরের দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা জুম অ্যাপের মাধ্যমে সভায় অংশ নেবেন।
সভায় অনলাইনে যুক্ত হওয়ার জন্য জুম আইডি ৯৪৫৯৫২৯৮৯৮ এবং পাসওয়ার্ড ১২৩৪৫ দেওয়া হয়েছে।