গণপূর্তে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে ৮ জনের পদোন্নতি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গণপূর্তে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে ৮ জনের পদোন্নতি
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

বিসিএস গণপূর্ত ক্যাডারের ৮ কর্মকর্তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ১৯ অক্টোবর সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৫২তম সভার সুপারিশ অনুযায়ী তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

গত ৫ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. আবু নাছের।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মো. আব্দুল গোফফার, কে. এম মোস্তফা হাসান, মোহাম্মদ পারভেজ খাদেম, মো সোহেল রহমান, মো. রফিকুল ইসলাম, মো. জামিলুর রহমান, মো. ফিরোজ হাসান এবং আমিনুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, তারা জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ৩য় গ্রেডে বেতন-ভাতা পাবেন। এই গ্রেডের বেতনক্রম ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/জেএইচ/