গণপূর্ত অধিদপ্তরের ডিজিটাল রূপান্তর রোডম্যাপ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

গণপূর্ত অধিদপ্তরের ডিজিটাল রূপান্তর রোডম্যাপ নিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান। আলোচনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী।
আলোচনা সভায় জানানো হয় গণপূর্ত অধিদপ্তরে ইতোমধ্যে প্রকল্প প্রণয়ন ও পরিবীক্ষণ, প্রাক্কলন প্রস্তুত, ভবন ব্যবস্থাপনা, ঠিকাদার তালিকাভুক্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, নিরীক্ষা, ভূমি ব্যবস্থাপনা এবং নির্মাণকাজের তদারকিসহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু রয়েছে।
২০৩১ সালের মধ্যে এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে কাগজ নির্ভর কার্যক্রম কমানো, প্রকল্পের অগ্রগতি ও ব্যয়ের রিয়েল-টাইম পর্যবেক্ষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, তথ্যের নির্ভুলতা, জবাবদিহিতা এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।
সভায় বক্তারা জানান, ডিজিটাল অবকাঠামো, দক্ষ জনবল, পর্যাপ্ত বাজেট, উন্নত ডেটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সাইট এবং বিভিন্ন সফটওয়্যারের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ডিজিটাল রূপান্তর কেবল প্রযুক্তির ব্যবহার নয়; এটি কর্মপদ্ধতি, ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নের একটি সমন্বিত প্রক্রিয়া। সঠিক পরিকল্পনা, দক্ষ জনবল, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।

৪৫তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ পেলেন ৭ জন