প্রথমবারের মতো ৩ লাখ কোটি টাকার সীমা অতিক্রম করলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সর্ববৃহৎ এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। নতুন এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।