আসিফ মাহমুদ লিখেছেন, ‘অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন।
গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ‘অনিয়ম ও কারসাজির অভিযোগ’ খতিয়ে দেখতে গত মাসে এই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।