শিরোনাম

বিসিবিতে তামিম, সন্ধ্যায় প্রথম বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক
বিসিবিতে তামিম, সন্ধ্যায় প্রথম বোর্ড সভা

ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বসছে নতুন কমিটির প্রথম সভা। বিসিবির নতুন এডহক কমিটির প্রথম বোর্ড সভা সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরের বিসিবি ভবনে শুরু হবে।

এই সভাতে নির্ধারিত হতে পারে কে কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন। এরই মধ্যে বিসিবিতে পৌঁছে গেছেন নতুন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

/টিই/