কমিটিতে থাকা তামিমরা কি বিসিবি নির্বাচন করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ক্রীড়া পরিষদ মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি বিলুপ্ত করেছে। পাশাপাশি ১১ সদস্যের এডহক কমিটি ঘোষণা করেছে। মূলত বিসিবির আগের নির্বাচনে অনিয়ম থাকায় কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
বিসিবির গঠনতন্ত্রে এডহক কমিটির বিধান নেই। তবে বিসিবি অন্য দশটি ফেডারেশনের মতো জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত সংস্থা। তাই জাতীয় ক্রীড়া পরিষদের ২০১৮ সালের ২১ ধারা অনুযায়ী যে কোনো সময় যে কোনো ফেডারেশনের এডহক কমিটি গঠন করতে পারে।
এডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ পুনরায় নির্বাচন করতে পারবেন কি না এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) পরিষ্কার করে কিছু বলেননি। ফেডারেশনগুলোর নির্বাচনে এডহক কমিটির কেউ প্রার্থী হতে পারবেন কি না সেটা স্পষ্ট নেই। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদের আইনেও কিছু নেই।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) এডহক কমিটির ১১ জনের নাম ঘোষণার সময় বলেছেন, ‘এই এডহক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।’
জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে এডহক কমিটির সদস্যদের নির্বাচনে বাধা রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচনের সময় তারা পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হন। ফেডারেশনগুলোর নির্বাচনে এডহক কমিটির কেউ প্রার্থী হতে পারবেন কি না সেটা স্পষ্ট নয়। এমনকি জাতীয় ক্রীড়া পরিষদের আইনেও কিছু নেই।